শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৩ এএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

স্বামীর পরকীয়া সম্পর্কে আসক্ত সন্দেহে তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক নারী।

ভারতের উড়িষ্যা রাজ্যের নবরংপুর জেলার উদয়পুর গ্রামে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বলে এবেলার এক প্রতিবেদনে বলা হয়েছে।

১৯ জানুয়ারি সদাশিব হরিজনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। পরে সদাশিব ঘুমিয়ে পড়লে রাত ১১টার দিকে তার স্ত্রী তার ওপর ঝাঁপিয়ে পড়েন। হাত-পা বেঁধে এক ধারালো ছুরি দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে নেন তার স্ত্রী।

অতর্কিত আক্রমণে সদাশিব চিৎকার করে উঠলে পরিবারের লোকজন সেখানে দৌড় দিয়ে যান। তারা রক্তাক্ত অবস্থায় সদাশিবকে হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, সদাশিব তামিল নাডুতে কাজ করেন। মাস তিনেক আগে তিনি বাড়ি ফিরেছিলেন। তার স্ত্রী তার বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। আর সেই সন্দেহ থেকেই এই ভয়াবহ কাণ্ড।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে সদাশিবের অবস্থা স্থিতিশীল। কারও সঙ্গে তার কোনও অবৈধ সম্পর্ক নেই এবং তার স্ত্রী নিতান্ত সন্দেহবশেই এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন সদাশিব।  

এ ঘটনায় সদাশিবের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি বিধির ৩০৭ ও ৩২৬ ধারায় মামলা হয়েছে।