ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ইন্দোনেশিয়ায় আবারও ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় নুসা তেঙ্গারাপ্রদেশে ওই ভূকম্পন অনুভূত হয়। খবর আনাদোলুর।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেঙ্গারাপ্রদেশ থেকে ১০৩ কিমি দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সুমবা বারাতের ভূগর্ভের ১০ কিমি অভ্যন্তরে।
তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামির শতর্কতাও জারি করা হয়নি। পরে একই স্থানে আবার ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়।
গত কয়েক মাসে বেশ কয়েকবার ভূমিকম্প ও সুনামির মতো প্রকৃতিক দুর্যোগ আঘাত হানে।
গত বছরের সেপ্টেম্বরে সুমাত্রার পাশে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর আঘাত হানা সুনামিতে কমপক্ষে দুই হাজার বাসিন্দা প্রাণ হারান।
