মোদির ৭০,০০০ কোটি রুপির কৃষক প্রকল্প
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ভোটের আগে কৃষকদের মন পেতে মরিয়া বিজেপি সরকার।
এজন্য আর্থিক সমস্যায় জর্জরিত কৃষকদের ভর্তুকি তুলে দেয়ার পাশাপাশি নগদ অর্থ হস্তান্তরের কথা ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সারসহ সব কৃষি ভর্তুকি একত্রিত করে কৃষকদের কাছে তা নগদে পৌঁছে দিতে চায় বিজেপি।
এ প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়নে ৭০ হাজার কোটি রুপি ঘোষণা করতে যাচ্ছে সরকার। কেন্দ্রীয় সরকারের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে সোমবার এ খবর দিয়েছে এনডিটিভি।
গত সাধারণ বাজেটে কৃষি ভর্তুকি খাতে ৭০ হাজার ১০০ কোটি রুপি বরাদ্দ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
