মেক্সিকোর বিষ্ফোরণে তুরস্কের সমবেদনা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:০১ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
মেক্সিকোর তেল- পাইপলাইন বিষ্ফোরণে হতাহতদের ঘটনায় তুরস্ক সমবেদনা জানিয়েছে। গত শুক্রবার রাতে মেক্সিকোর হিদালগো প্রদেশে ফুটো হয়ে যাওয়া একটি তেলের পাইপলাইন থেকে তেল চুরি করতে গিয়ে বিস্ফোরণে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৭৬ জন আহত হয়েছেন।
ঘটনাটি হিদালগো রাজ্যের তালাহুলিবানে মেক্সিকান রাষ্ট্রীয় জ্বালানী কোম্পানিতে ঘটেছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রণালয়ের সমবেদনা জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর তালাহুলিবান শহরের একটি তেলপাইপলান বিস্ফোরণে বিপুল সংখ্যাক মৃত্যুর সংবাদে আমরা খুব দুঃখিত এবং ব্যথিত। আমরা এই ঘটনায় মেক্সিকান সরকার এবং নিহতদের পরিবারে প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
