শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

মেক্সিকোয় পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৫

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

মেক্সিকোতে একটি জ্বালানি তেলের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। মেক্সিকোর স্বাস্থমন্ত্রী জর্জ অ্যালকোস্যার রোববার এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে ৫৮ জন ব্যক্তি এখনো হাসপাতালে শয্যাশায়ী আছেন বলে জানান তিনি। খবর রয়টার্স’র।

মেক্সিকোর হিদালগো প্রদেশের লাহেলিপান জেলায় একটি জ্বালানি তেলের পাইপলাইন থেকে অবৈধভাবে তেল সংগ্রহের সময় এ হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় শুক্রবার ঘটনাস্থলটিতে প্রায় ৮ শতাধিক কর্মী কাজ করছিলেন।