চাঁদের চারা মারা গেছে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
চাঁদের অন্ধকার অংশে পাঠানো চীনের রোবটিক যান চ্যাং’ই-৪-এ জন্ম নেয়া তুলা গাছের চারাগুলো মারা গেছে।
চাঁদে বিরূপ আবহাওয়ার কারণে কচিপাতায় ভরা গাছগুলো মারা গেছে। এছাড়া অতিরিক্ত ব্যাটারি বহনের সুযোগ না থাকায় যানের জীবমণ্ডল অঞ্চলে বিদ্যুৎ লাইন কেটে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রোবটিক যানের টিম জানায়, ব্যাটারির ঘাটতি থাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দিতে বাধ্য হয়েছি।
তারা আরও জানায়, দিনে ১২০ ডিগ্রি সেলসিয়াস ও রাতে মাইনাস ১৭০ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ায় গাছগুলো বেঁচে ছিল।
কিন্তু চাঁদের বিরূপ আবহাওয়ায় সেগুলো মারা গেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট।
