আফগানিস্তানে গভর্নরের গাড়িতেআত্মঘাতী হামলা, নিহত ৮
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
আফগানিস্তানে তালেবানদের আত্মঘাতী হামলায় ৮ জন নিহত হয়েছেন। দেশটি লোগার প্রদেশের গভর্নর আনোয়ারের গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
গভর্নর আনোয়ার এসময় প্রাদেশিক গোয়েন্দা প্রধানকে নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়েছিলেন। খবর আলজাজিরার।
বার্তাসংস্থা আইএফপির বরাত দিয়ে ডন জানিয়েছে, আত্মঘাতী তালেবান সদস্যরা অস্ত্রভর্তি গাড়ি নিয়ে ওই বহরে ঢুকে পড়েছিল।
লোগার প্রদেশের পুলিশের মুখপাত্র শাহপুর আহমদ জাই বলেছেন, হামলায় নিহত সবাই গভর্নরের নিরাপত্তারক্ষায় নিয়োজিত ছিল। এ হামলায় আরো ৭ জন আহত হয়েছে। গভর্নর ও গোয়েন্দা প্রধান নিরাপদে আছেন।
লোগার প্রদেশের কাউন্সিলর মেম্বার আবদুল্লাহ ওলী হামলায় ৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে তালেবানরা হামলার দায় স্বীকার করেছে ।
গভর্নর হামলার পূর্বে কাবুলের বেসামরিক স্থাপনায় হামলা করে মার্কিন ও ভারতীয় নাগরিকসহ ৪ জন নিহত হন। আহত হন শতাধিক মানুষ।
এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘন্টায় তাদের বিভিন্ন অপারেশনে প্রায় ৪০ জন তালেবান সদস্য নিহত হয়েছে।
এসব হামলা ও হতাহতের ঘটনা এমন সময়ে ঘটলো, যখন আফগানিস্তানসহ ৪টি দেশে মার্কিন বিশেষ দূত জিলমী খলিল জাদ শান্তি ও নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য সফরে রয়েছেন। আগামী ২১ জানুয়ারি তার সফর শেষ হওয়ার কথা রয়েছে।
আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এ বিশেষ দূত আফগান সমস্যার স্থায়ী সমাধানের ব্যাপারে আফগানিস্তান ও পাকিস্তানসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন।
