শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

রুশ উপকূল থেকে মার্কিন রণতরিকে দূরে থাকার পরামর্শ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

কৃষ্ণসাগরে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুককে রুশ উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে রাশিয়া।

 

রুশ সিনেটের আলেক্সি পুশকোভ টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন রণতরি মাঝেমাঝেই কৃষ্ণ সাগর সফর করছে। ডোনাল্ড কুকের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে রাশিয়া।

তিনি বলেন, মার্কিন সিনেটরদের আত্মতুষ্টির জন্য এ সব রণতরি কৃষ্ণ সাগর সফর করছে। মার্কিন রণতরিকে রাশিয়ার উপকূল থেকে দূরে থাকার জন্য হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি।