রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

চাপের মুখে বেতন বাড়ানোর প্রতিশ্রুতি ম্যাক্রোঁর

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

টানা চার সপ্তাহের গণআন্দোলনে চাপের মুখে নরম হলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধা। বিক্ষোভকারীদের শান্ত করতে প্রতিশ্রুতি দিলেন ন্যূনতম মজুরি বৃদ্ধি ও কর ছাড়ের।

সোমবার স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১টায়) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ প্রতিশ্রুতি দেন তিনি। নতুন ঘোষণা অনুযায়ী, ২০১৯ সাল থেকে ন্যূনতম মজুরি মাসে ১০০ ইউরো করে বাড়ানো হবে। নিু আয়ের অবসর ভাতা গ্রহণকারীদের জন্য পরিকল্পিত কর বৃদ্ধি বাতিল করা হবে।

এ ছাড়া নিয়োগ কর্তারা কর্মীদের জন্য বছরের একটি করমুক্ত বোনাস দেবেন। অবশ্য ধনীদের ওপর কর বাড়ানোর কোনো ঘোষণা দেননি ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘এটা করলে ফ্রান্স দুর্বল হয়ে পড়বে। কারণ, ফ্রান্সের এখন কর্মসংস্থান বৃদ্ধি করা প্রয়োজন।’ খবর এএফপির।

ভাষণে দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘প্রথমে আমি দেশের জন্য জরুরি অর্থনৈতিক অবস্থা ঘোষণা করছি। আমরা এমন একটি ফ্রান্স গড়ে তুলতে চাই যেখানে যে কেউ তার কর্মের মধ্যে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে এবং এ ক্ষেত্রে আমরা খুবই মন্থর গতিতে এগিয়ে যাচ্ছি।’

এ ঘোষণার পর সরকারের মন্ত্রী অলিভার ডাসট গণমাধ্যমকে জানান, এসব সংস্কারের ফলে ব্যয় বাড়বে ৮০০ কোটি থেকে ১০০০ কোটি ইউরো।