রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

ইরান-বিরোধী বৈঠকে যাবেন না মোগেরিনি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

মার্কিন সরকারের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠেয় ইরান-বিরোধী বৈঠকে যোগ দেবেন না ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আগামী মাসের মাঝামাঝি এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। খবর পার্সটুডের।

নাম প্রকাশে অনিচ্ছুক ইইউর এক কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ব্যস্ততার কারণে এ সম্মলনে যোগ দিতে পারবেন না মোগেরিনি। সেসময় মোগেরিনি সফরে থাকবেন তাই তার যোগ দেয়ার সম্ভাবনা নেই।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালও ওই বৈঠকে মোগেরিনির যোগ না দেয়ার বিষয়টি জানিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের মন্ত্রীরা এতে যোগ দেবেন না বলেও প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।