দুর্নীতির মামলায় ইয়ামিনকে জিজ্ঞাসাবাদ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
বড় দুর্নীতির মামলায় তদন্তের মুখে পড়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।
শনিবার প্রথমবারের মতো পুলিশি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে ৬৫ লাখ ডলারের বিশাল অর্থসহ তার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত।
বিশাল পরিমাণ এই অর্থ তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন বলে অভিযোগ ওঠে।
চলতি বছরের সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রায় ১৫ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন তিনি।
সেপ্টেম্বরের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দলের প্রার্থী মোহাম্মদ ইবরাহিম সোলিহর কাছে পরাজিত হন ইয়ামিন।
