শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

মেক্সিকোয় পাইপলাইন বিস্ফোরণে নিহত বেড়ে ৭৩

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

 

মেক্সিকোয় পাইপলাইন বিস্ফোরণে নিহত বেড়ে ৭৩

 

মেক্সিকোতে একটি জ্বালানী তেলের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার মেক্সিকো সিটি’র উত্তরের রাজ্য হিদালগো’র লাহেলিপান শহরে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তেলের একটি পাইপলাইন থেকে চুরি করে তেল নেয়ার সময় এ বিস্ফোরণটি ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। - খবর সিএনএনে’র

হিদালগো’র গভর্ণর ওমর ফায়াদ এক সংবাদ সম্মেলনে জানান, আহত হয়েছে অন্তত ৭৪ জন। আহতদের মধ্যে ৭ জনেরই বয়স ১৮ এর নীচে এবং এক জনের বয়স ১২ বছর। আহত এ অপ্রাপ্ত বয়স্কদের টেক্সাসে’র গ্যালভেস্টনের শ্রাইনার্স শিশু হাসপাতালে চিকিৎসার জন্য বদলী করা হবে।

দেশটির জেনারেল প্রসিকিউটর অ্যালেজ্যান্দ্রো গার্টয ম্যানেরো জানান, এ বিস্ফোরণের কারণ বের করতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে, পাইপলাইনটির কাছে থাকা লোকজনের পোশাক থেকে সৃষ্ট স্থীর বিদ্যুৎ থেকে এ বিস্ফোরণটির সূত্রপাত ঘটেছে।

তিনি বলেন, বিস্ফোরণের সময় অনেক লোকজনই পাইপলাইনটির নিকটে অবস্থান করছিলো। তাদের অনেকেই সিন্থেটিক কাপড়ের পোশাক পরিহীত ছিলো, যা থেকে বৈদ্যুতিক প্রতিক্রিয়া উৎপন্ন হয়।

 

তিনি জানান, এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি, তবে এ ঘটনার প্রতক্ষদর্শীদের রোববার জিজ্ঞাসাবাদ করা হবে।

মেক্সিকোয় গ্যাস বা তেলের পাইপলাইন ভেঙে চুরির ঘটনা প্রায়ই ঘটে থাকে। গেল বছর এভাবে প্রায় ৩০০ কোটি ডলারের জ্বালানী লুট করেছে দেশটির অবৈধ তেল ব্যবসায়ীরা। জ্বালানি চুরি ঠেকাতে সম্প্রতি প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ সাঁড়াশি অভিযান শুরু করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সরকারের এ কঠোর অবস্থানের মধ্যেই শুক্রবার রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহ কোম্পানি পেমেক্সের কারখানার পাশে ওই পাইপলাইন ভেঙে চুরি করতে যায় দুর্বৃত্তরা। তখনই সেটি বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো শহরের আকাশে আগুনের লেলিহান শিখা দেখা যায়।