শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল কলকাতার আগুন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গড়িয়াহাট মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতের পর এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আগুন লাগার কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১০ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কয়েক কোটি রুপির ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর আনন্দবাজার’র।

স্থানীয় সূত্র জানায়, প্রথমে ৫ম তলা বিশিষ্ট্য গড়িয়াহাট মার্কেটের একটি ব্র্যান্ডেড কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। সেখান থেকেই আশপাশের অন্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অগ্নিকাণ্ডস্থলের আশপাশের ঘরবাড়ি থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়।