মঙ্গলবার   ০৫ মে ২০২৬   বৈশাখ ২২ ১৪৩৩   ১৮ জ্বিলকদ ১৪৪৭

রাফাল বিতর্কে মোদির

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ে সরকারি সিদ্ধান্ত যাচাইয়ে তদন্তের দাবি খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট।

এনডিটিভি জানায়, শুক্রবার সুপ্রিমকোর্টের তিন সদস্যের বেঞ্চ এ চুক্তিতে ‘হস্তক্ষেপের প্রয়োজন নেই’ বলে রায় দেন।

এ রায়ের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল জয় সূচিত হল। ২০১৫ সালে মোদি ফ্রান্স সফরের সময় ৩৬টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি ঘোষণা করেন। ফরাসি উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান দাসোঁ থেকে সেগুলো কেনা হবে।

পরের বছর ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের দিল্লি সফরের সময় ওই চুক্তি চূড়ান্ত হয়। ৫৯ হাজার কোটি রুপি চুক্তির ১৫ শতাংশ অর্থ অগ্রিম দেয় ভারত।

মোদি সরকারের ‘মেক ইন্ডিয়া’ নীতির সঙ্গে সঙ্গতি রেখে ভারতের আরও ৯০টি যুদ্ধবিমান তৈরি করার চুক্তি হয় এবং ওই কাজ পান ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স ডিফেন্স ইন্ডাস্ট্রিজ।