মঙ্গলবার   ০৫ মে ২০২৬   বৈশাখ ২২ ১৪৩৩   ১৮ জ্বিলকদ ১৪৪৭

রামাল্লায় ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

দখলদার ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে একটি ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।

পশ্চিম তীরের রামাল্লায় শুক্রবার বিক্ষোভের সময় ইসরায়েলি সেনারা গুলি করে ওই কিশোরককে হত্যা করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, নিহত কিশোরের নাম মাহমুদ নাখলেহ (১৮)।

শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বিক্ষোভের সময় পাকস্থলীতে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা মান জানায়, গুলির পর ইসরাইলি সেনারা নাখলেহকে আটকের চেষ্টা করে। কিন্তু ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়। হাসপাতালে নেয়ার পর তার মৃত হয়।

তবে কিশোরের মৃত্যু সম্পর্কে ইসরাইলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।