শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

সিরিয়ায় আইএসের হামলা: চার মার্কিন সেনাসহ নিহত ১৯

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানবিজে বুধবার জঙ্গি সংগঠণ আইএসে’র হামলায় ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন মার্কিন সেনাও রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠণ ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ’।

কয়েক সপ্তাহ আগেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ঘোষণায় তিনি জানিয়েছিলেন যে, সিরিয়ায় আইএস পরাজিত হয়েছে। তাই সেখান থেকে মার্কিন সেনাদের অবিলম্বে প্রত্যাহার করা হবে। - খব নিউ ইয়র্ক টাইমসে’র

তার এ ঘোষনার মধ্যেই এ হামলার ঘটনাটি ঘটলো। হামলার সময় মার্কিন সেনারা মানবিজে’র ‘দ্য প্যালেস অব দ্য প্রিন্সেস’ নামক একটি রেস্তোরায় অবস্থান করছিলেন। সিরিয়ায় অবস্থান করা মার্কিন সেনারা প্রায়শই এ রেস্তোরাটিতে এসে খাবার খেয়ে থাকেন। এ সময়ে রেস্তোরাটির নিকটেই অবস্থান করা এক আইএস সদস্য তার শরীরের সাথে বাঁধা লুকানো বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ৪ মার্কিন সেনা সদস্যসহ ১৯ জনের মৃত্যু হয়।

২০১৫ সালে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন সেনাবাহিনী মোতায়েন করা হয়। বুধবার মানবিজ এলাকায় আইএসের হামলা মার্কিন সৈন্যদের জন্য প্রাণঘাতী বলেই মনে করে হচ্ছে। ওই এলাকাটি যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

আইএসের হামলায় চার মার্কিন সেনার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। তারা আরও জানিয়েছে, হামলায় আরো তিন মার্কিন সেনা আহত হয়েছে। ইসলামিক স্টেটের নিজস্ব একটি ওয়েবসাইটে জানানো হয়েছে, তাদের এক যোদ্ধা আত্মঘাতী হামলা চালিয়েছে।