শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

বাঙালি পর্বতারোহীর বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে সপ্তশৃঙ্গ ও সপ্তম আগ্নেয়গিরির চূড়া জয় করে রেকর্ড গড়েন ভারতীয় নাগরিক সত্যরূপ সিদ্ধান্ত।

 

অ্যান্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ড সিডলিতে ওঠার সঙ্গে সঙ্গেই বিশ্ব রেকর্ড গড়লেন তিনি।

বুধবার সকালে ৩৫ বছর ৯ মাস বয়সে এ কৃতিত্ব গড়েন এ বাঙালি পর্বতারোহী।

এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার পর্বতারোহী ড্যানিয়াল বুলের রেকর্ড ছাড়িয়ে যান পেশায় প্রকৌশলী সত্যরূপ।

এরপরই নিজের সাফল্যের কথা টুইট করে জানান তিনি।

এর আগে ২০১৭ সালে অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন ম্যাসিফে উঠে সপ্তশৃঙ্গ জয় করেন তিনি।

 

At 10:10 Fluttered the india flag at sidley what a proud moment | Find me with inReach➜https://t.co/uNb1Kmko0r

— Satyarup Siddhanta (@SatyarupS) January 16, 2019