এক ঘুষিতেই ভাঙল ৩ কোটি টাকার ফ্ল্যাটের দেয়াল (ভিডিও)
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫০ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
সেখানে দেখা গেছে, নিজের বাড়ির দেয়ালে ঘুষি মারছেন এক ভদ্রলোক।
আর তার সেই আঘাতে দেয়াল তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে।
না, এটি কোনো হলিউড ছবির দৃশ্য নয়, আর ওই ব্যক্তি জনপ্রিয় কমিক চরিত্র হাল্কও নয়।
সত্যি সত্যি এমনটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের এক ব্যক্তির সদ্য কেনা ফ্ল্যাটে।
সুন্দর, সাজানো-গোছানো, পরিপাট্টি একটি বাড়ির স্বপ্ন প্রায় প্রতিটি মানুষেরই থাকে।
আর সেই স্বপ্নপূরণে নিজের সঞ্চিত সব অর্থ (তিন কোটি টাকা) খরচ করে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন ওই ভদ্রলোক।
আর দেখা গেল সেই বাড়ির দেয়ালে সজোরে ঘুষি মারলেই তা ফেটে চৌচির হয়ে যাচ্ছে।
ফ্ল্যাটের প্রায় প্রতিটি দেয়াল রীতিমতো ভঙ্গুর। হতাশ হয়ে তার সদ্য কেনা ফ্ল্যাটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
৪ মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে তিনি দেখান, কীভাবে এক ঘুষিতে তার ফ্ল্যাটের দেয়াল ভেঙে যাচ্ছে।
দেখা গেছে, দেয়ালটি কার্ডবোর্ডজাতীয় কিছু দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরে গ্লাসউলজাতীয় কিছু দেয়া। সিমেন্টের কোনো চিহ্নই নেই সেখানে।
এভাবেই তার সঙ্গে ঘটে যাওয়া এমন প্রতারণার বিষয়টি তুলে ধরেন ওই ভিডিওতে।
ফ্ল্যাটে উঠেই দেয়াল চুয়ে পানি ঝরছিল। তখন সে সমস্যা দূর করতে গিয়েই তার সামনে এ বিষয়টি উঠে আসে বলে জানিয়েছেন ওই প্রতারিত ব্যক্তি।
