পটুয়াখালী-বরগুনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে না ১৪ দিন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পটুয়াখালী ও বরগুনায় ১৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত টানা ১৪ দিন দশ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বরিশাল-পটুয়াখালীতে এক লাখ ৩২ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুৎ সংযোগ কাজের জন্য এই সরবরাহ বন্ধ রাখা হবে। এসব এলাকায় প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- পটুয়াখালী জেলার সব উপজেলা এবং বরগুনার আমতলী, তালতলী, বেতাগী উপজেলা।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক খান বলেন, ভোলা থেকে আংশিক সরবরাহের মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ কিছু দফতরে লাইন সচল রাখা হবে। শহরের কিছু অংশে অস্থায়ীভাবে বিদ্যুৎ রাখার চেষ্টা থাকবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বরিশাল জিএমডি ও পটুয়াখালী বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।
