শনিবার   ১৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩   ২৯ জ্বিলকদ ১৪৪৭

শুটিংয়ে শাকিব ও অপু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ছিল শাকিব খান ও অপু বিশ্বাস। তবে সংসার ভাঙার পর তাদের আর একসঙ্গে শুটিং করা হয়ে উঠেনি। সংসার ভাঙার পর এই প্রথম এফডিসিতে দুজনে জুটি হয়ে নয়, দুজন শুটিং করছেন দুই সেটে।

 

এফডিসির ৩ নম্বর শুটিং ফ্লোরে শাহিন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার’ ছবির শুটিং করছেন শাকিব। এছাড়া আকাশ আমিন পরিচালিত এক নম্বর শুটিং ফ্লোরে 'সুন্দরী নারিকেল তেল'-এর একটি বিজ্ঞাপন করছেন অপু।

শাহিন সুমন বলেন, এই ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নায়িকা শবনম বুবলী। যদিও এই পর্যায়ের শুটিংয়ে নেই তিনি।

অন্যদিকে 'সুন্দরী নারিকেল তেল'-এর নির্মাতা আকাশ আমিন বলেন, 'সুন্দরী নারিকেল তেল'- বিজ্ঞাপনে অনেক সুন্দর কাজ করেছেন অপু বিশ্বাস। আশা করি আগামী মাসের প্রথম থেকে দেশের সব কটি টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি দর্শক দেখতে পাবেন।

বিজ্ঞাপনের বিষয়ে অপু বিশ্বাস বলেন, বিজ্ঞাপনে কাজ করতে আমার ভালো লাগে। কোনো বিজ্ঞাপন করার আগে সেই পণ্যের গুণগতমান যাচাই-বাছাই করি।যেন দর্শকরা প্রতারিত না হয়।