ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধিসহ নানা ইস্যুতে দেশজুড়ে আন্দোলনে নেমেছে হাজার হাজার ‘ইয়োলো ভেস্ট’ বিক্ষোভকারী।
শনিবার রাজধানী প্যারিসসহ দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ শুরু হয়।
এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার পর্যন্ত অন্তত ২৪৪ জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
শুধু রাজধানী প্যারিসেই আটক করা হয়েছে ১৫৬ জনকে। রাজধানী প্যারিসসহ গোটা দেশে টানা নবম সপ্তাহের মতো এই বিক্ষোভ চলছে।
শনিবার দেশজুড়ে প্রায় ৮৪ হাজার বিক্ষোভকারী মাঠে নামে বলে জানানো হয়েছে। এএফপির।
