রোববার   ০৩ মে ২০২৬   বৈশাখ ১৯ ১৪৩৩   ১৬ জ্বিলকদ ১৪৪৭

ডাকাতের ছুরিকাঘাতে পোল্যান্ডে মেয়র নিহত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

ব্যাংক ডাকাতের ছুরিকাঘাত প্রাণ হারালেন পোল্যান্ডের এক মেয়র।

গুডাংস্ক শহরে আয়োজিত দেশের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে রোববার মধ্যরাতে মঞ্চেই হামলা চালানো হয় মেয়র পাওয়েল আদামোউইজের ওপর। খবর সিএনএনের।

২৭ বছর বয়সী ওই ব্যাংক ডাকাত তাকে জেলে দেয়ায় ক্ষুব্ধ হয়ে মঞ্চে উঠে প্রকাশ্যে ছুরিকাঘাত করেন মেয়রকে।

হামলার পরপরই ৫৩ বছর বয়সী এ মেয়রকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে ছিলেন। ৫ ঘণ্টাব্যাপী অপারেশনে মেয়রকে ৪১ ইউনিট রক্ত দিতে হয়েছে বলেও জানান চিকিৎসকরা।

চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার মারা যান। এ ঘটনায় ঘাতক ওই ব্যাংক ডাকাতকে আটক করেছে পুলিশ।

এ মঞ্চে উঠেই মেয়রকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ব্যাংক ডাকাত