শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

বাবা ঘরে ফিরলেই স্বস্তি মরিয়ম নওয়াজের

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

দুর্নীতির মামলায় কারাবন্দি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ের সাজা স্থগিত করে দেয়া ইসলামাবাদ হাইকোর্টের রায় সুপ্রিমকোর্টও বহাল রেখেছেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন মরিয়ম নওয়াজ।

এক টুইটবার্তায় তিনি বলেন, সুপ্রিমকোর্টের সিদ্ধান্তে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তবে বাবা ঘরে ফিরে আসার পরেই তিনি পুরোপুরি স্বস্তিবোধ করবেন বলে জানিয়েছেন।

সোমবার ইসলামাবাদ হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন সুপ্রিমকোর্ট।

পাঁচ সদস্যের গঠিত বেঞ্চে এ মামলার শুনানি হয়। পরে পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিছার হাইকোর্টের এ রায় বাতিল করেন।

কোর্ট জানান, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি।

 

Maryam Nawaz Sharif@MaryamNSharif

I am thankful to Allah Almighty for today’s decision. The fact is that not for a moment was I concerned about myself. Insha’Allah true relief& happiness would be when my father comes back home. I have faith in Allah and His infinite Mercy. Thank you all for your prayers &support.

16.1K

5:41 PM - Jan 14, 2019

Twitter Ads info and privacy

7,234 people are talking about this