শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

মালালার আদর্শ বেনজির

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২১ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী পাকিস্তানের শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই বলেছেন, পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তার আদর্শ।

 

এ কারণে তার পড়ার ঘরে বেনজিরের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তোলা একটি ছবি টানিয়ে রেখেছেন। খবর দ্য ডনের।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ২১ বছর বয়সী এ অধিকারকর্মীর লেখালেখিতে বিশ্ববিদ্যালয় জীবনের খুটিনাটি অনেক কিছুই উঠে আসে।

মামলা বর্তমানে অক্সফোর্ডে সাইকোলজি, পলিটিকস ও ইকোনোমির দ্বিতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা ও ক্রিকেট ভালো লাগে। যদিও ক্রিকেট খেলায় পারদর্শী নন বলে জানান তিনি।

১৯৯৩ সালে নির্বাচিত পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও অক্সফোর্ডে সাইকোলজি, পলিটিকস ও ইকোনোমির ছাত্রী ছিলেন।

পাকিস্তানের সোয়াতপ্রদেশে তালেবানদের হামলার শিকার হওয়ার পর ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের বার্মিহ্যাম এলাকায় বসবাস করে আসছেন এ নোবেল জয়ী।