শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

‘আপনাকে আক্রমণ থামাতে বলব না’ ইরানকে ইসরাইল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

সিরিয়া থেকে ইরানি সেনা দ্রুত প্রত্যাহার করতে ইরানকে পরামর্শ দিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু। এ সময় আক্রমণ থামাতে হবে না বলেও ইরানি কর্তৃপক্ষকে জানান নেতানিয়াহু।

মঙ্গলবার নেতানিয়াহু ইসরাইলের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচভির শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি ইরানি কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, দ্রুত সিরিয়া থেকে বেরিয়ে আসুন, আমরা কোনো ভয় ছাড়াই আমাদের নীতি অব্যাহত রাখব।

নেতানিয়াহু ইরানের কর্তৃপক্ষকে উদ্দেশ করে আরও বলেন, আপনাকে আক্রমণ থামাতে বলব না।

নেতানিয়াহু বলেন, গত চার বছরে আমরা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা ও পরিবর্তন সম্মুখীন হয়েছি। কিন্তু আমাদের বড় সমস্যা ইরান ও তার সন্ত্রাসী শাখা।

নেতানিয়াহু বলেন, আমাদের যদি পূর্ণ আকারের যুদ্ধ করতে হয়, আমাদের সেনাবাহিনী ও আমাদের নাগরিকরা এ চ্যালেঞ্জটি গ্রহণ করবে।

এ সময় দেশের প্রতি আনুগত্য রেখে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, আমরা নিশ্চিত করছি ইসরাইলের জন্য অনন্তকাল কাজ করব।

ইরান ও হিজবুল্লাহ সিরিয়ার শাসক বাশার আল আসাদের শক্তিশালী বন্ধু। ২০১১ সাল থেকে দেশটির প্রতিপক্ষের সঙ্গে তারা গৃহযুদ্ধে লিপ্ত।

তারপরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং দ্বন্দ্বের ফলে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চলতি সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে, দামাস্কে ইরান ও হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা করা হয়েছে।