শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

রাশিয়া থেকে ৫ বিলিয়ন ডলার ঋণ নেবে ইরান

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

রাশিয়া থেকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ নেবে ইরান। এটি ইরানি সংসদে বাজেট পর্যালোচনা অ্যাডহক কমিটির আলোচনার মাধ্যমে পাস হয়েছে বলে সাংবাদিকদের জানান পার্লামেন্ট মুখপাত্র মোহাম্মদ মেহদি মোফাত্তেহ।

সংবাদ মাধ্যম ইরনা জানায়, সংসদের বাজেট কমিটিতে উত্থাপনের পর সদস্যদের সম্মতিতে এটি পাস হয় বলে জানান মোফাত্তেহ।

২০১৫ সালে ইরান সফরকালে রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক্স পাঁচ বিলিয়ন ডলার ঋণ দেয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, এ ঋণটি যদি পাস হয় তাহলে এর অর্থ অবকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে।

মোফাত্তেহ জোর দিয়ে বলেন, বিদেশে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত শক্তির ২০ শতাংশ পরিকল্পিত রফতানি পরবর্তী বছরের জন্য বাজেটের আলোচনায় উত্থাপিত হয়েছিল (ইরানে নতুন বছর ২১ মার্চ শুরু হবে)।