বাণিজ্য মেলায় ওয়ালটন স্মার্টফোনে ১০০% ডিসকাউন্টের সুযোগ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্মার্টফোন ক্রয়ে ১০০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটন প্যাভিলিয়ন থেকে যে-কোনো মডেলের স্মার্টফোন কিনলে এই সুযোগ পাওয়া যাবে। এছাড়াও, বাণিজ্য মেলায় বিশেষ ডিসকাউন্টে ফিচার ফোন দিচ্ছে ওয়ালটন।
ওয়ালটন মোবাইল ফোনের বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, বাণিজ্য মেলার ২৩ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে রয়েছে ২০ মডেলের ওয়ালটন স্মার্টফোন। ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও দামের এসব স্মার্টফোন কিনে এসএমএসের মাধ্যমে প্রোডাক্ট রেজিস্ট্রেশন করলেই মিলবে ৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
তিনি জানান, অফারটি পেতে ফোন কেনার পর মেসেজ অপশনে গিয়ে বিও (BO) লিখে স্পেস দিয়ে ফোনটির আইএমইআই (IMEI) নাম্বার লিখে ০১৭৫৫-৬১১১১১ নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে ক্রেতাকে ডিসকাউন্টের পরিমাণ জানিয়ে দেয়া হবে। বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন থেকে স্মার্টফোন ক্রয়ে গ্রাহক ওই ডিসকাউন্ট পাবেন।
বাণিজ্য মেলায় রয়েছে ৩ হাজার ৯৯৯ টাকা থেকে ২৪ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত মোট ২০ মডেলের ওয়ালটন স্মার্টফোন। এছাড়াও আছে ৭৬০ টাকা থেকে ১ হাজার ৭৯০ টাকা দামের ১৯ মডেলের ফিচার ফোন। বিশেষ ডিসকাউন্টে এসব ফিচার ফোন মিলবে মাত্র ৬৬০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকায়।
সব মডেলের ওয়ালটন স্মার্ট এবং ফিচার ফোনে ১ বছরের ওয়ারেন্টি থাকছে। এছাড়াও, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনে রয়েছে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেমেন্টসহ ১০১ দিনের প্রায়োরিটি বিক্রয়োত্তর সেবা।
আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ারে; যেকোনো মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে কল করে। ভিজিট করতে পারেন ওয়ালটনের ওয়েবসাইট www.waltonbd.com
