শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

ঝড় এবং বন্যায় লেবাননে বিপাকে সিরিয়ান শরণার্থীরা

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

নতুন ঝড় এবং বন্যার পূর্বাভাসে বিপাকে পড়েছেন সিরিয়ার পূর্বে বাস করা সিরিয়ান শরণার্থীরা। রোববার লেবাননে ঝড় বৃষ্টির সঙ্গে তুষারপাত হওয়ার খবর পাওয়া গেছে । খবর আল জাজিরার। 

লেবাননে শীতের সময়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। গত ৬ জানুয়ারি লেবাননে নরমা ঝড় আঘাত হানার পর আবার কয়েকদফা ঝড় বৃষ্টির বিষয়ে পূর্বাভাস দেয়া হয়। এরপর পূর্ব প্রস্তুতি হিসেবে শরণার্থীরা বেকা উপত্যকার ঘাজ্জে শহরে আশ্রয় নিয়েছে ।

প্রসঙ্গত, লেবাননে প্রায় ১০ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে। যারা বেশিরভাগই অস্থায়ী তাঁবু টানিয়ে বাস করেন।লেবাননের সরকার জানিয়েছে, ২০১৮ সালে কয়েক হাজার শরণার্থী সিরিয়া ফিরে গেছেন। জাতিসংঘের মতে, এই বছরে আড়াই লাখ সিরীয় দেশে ফিরে যেতে পারেন। তবে আশঙ্কা করা হচ্ছে, অনেক সিরীয়রা দেশে ফিরে বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলার চাইতে শীতের তীব্রতায় দুর্ভোগের পরও লেবাননে থাকতে চাইবেন।