শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

আক্রমণের শিকার হলেন ভারতের মন্দিরে প্রবেশ করা সেই নারী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার প্রাচীন শবরীমালা মন্দিরে শত বর্ষের নিয়ম ভেঙ্গে প্রবেশ করা ঋতুমতী ২ নারীর মধ্যে এক নারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ভারতীয় পুলিশের বরাত দ্বিতে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অভিযোগকারী ওই নারীর নাম কানাকা দুর্গা। তার বয়স ৩৯ বছর। অভিযোগে বলা হয় শবরীমালা মন্দিরে প্রবেশের করার ঘটনায় দীর্ঘদিন হিন্দুত্ববাদি দলের ভয়ে গোপন স্থানে আশ্রয় নেয় কানাকা। সেখান থেকে বাড়ি ফেরার কয়েক মিনিটের মধ্যেই তার শাশুড়ি তার ওপর হামলা চালায়।

মঙ্গলবার পুলিশ জানায়, ওই হামলায় কানাকা তার মাথায় আঘাত পেয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরালার মাল্লাপুরাম জেলার পেরিথালামান্না থানার ওসি জায়া মানি এ হামলার বিষয়ে বলেন, আমরা কানাকা দুর্গার কাছ থেকে এই মর্মে অভিযোগ পেয়েছি যখন ওই মন্দিরের ঘটনার পর সে তার বাড়িতে ফিরে আসে তখন তার স্বামীর পরিবারের সদস্যদের দ্বারা সে আক্রমণের শিকার হয়েছে । এ ঘটনা পুলিশ তদন্ত করছে।

পুলিশের আরেকটি সূত্র নির্দিষ্ট করে জানিয়েছে যে কানাকা দুর্গাকে তার শাশুড়ি নির্যাতন করেছে। তবে পুলিশ জানিয়েছে কানাকার শাশুড়ি এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে কানাকা কিংবা তার শাশুড়ির মন্তব্য পায়নি আল জাজিরা।

উল্লেখ্য, হিনুদত্ববাদী দলের বাধা সত্বেও শত বর্ষের নিয়ম ভেঙ্গে গত ২ জানুয়ারি সকালে ৪০ বছর বয়সী ওই দুই নারী সাবারিমালা হিল মন্দিরে তাদের ঋতুস্রাবকালীন সময়ে মন্দিরে প্রবেশ করে।