সমুদ্রের তলদেশে প্রথম মসজিদ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার
সৌদি আরবে ডুবুরিদের বিভিন্ন সময়ে সমুদ্রের তলদেশে যেতে হয়। সেখানে দীর্ঘ সময় অবস্থানও করতে হয়। আর ওই সময় নামাজে ব্যাঘাত ঘটে।
আর এ কারণেই সৌদির ডুবুরিরা নির্মাণ করেছেন সমুদ্রের তলদেশে একটি মসজিদ। এই মসজিদটি পুরোটাই সমুদ্রের তলদেশে অবিস্থিত!
মসজিদটি তৈরির লক্ষ্যে প্রথমে একটি নমুনা স্থাপত্য নির্মাণ করা হয়। পরে অন্যান্য কাজ এগিয়ে নেয়া হয়। সমুদ্রের গভীর পানিতে মসজিদটির ভারসাম্য নিশ্চিত করতে চার ইঞ্চি প্লাস্টিকের পাইপ দিয়ে অবকাঠামো তৈরি করা হয়। এরপর বালি দিয়ে সেগুলোর ভেতরের অংশ ভরাট করা হয়।
প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সমুদ্রের তলদেশে ছোট আকারের এ মসজিদটি নির্মাণ করার সময় আছরের নামাজের সময় হয়ে যায়। এ সময় মসজিদটিতে আছরের নামাজ জামাতে আদায় করা হয়।
