৩০০ বছরের প্রেতাত্মার সঙ্গে সংসার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার
আইরিশ নাগরিক আমান্দা স্প্যারো লার্জ। ৪৬ বছর বয়সি এই ভদ্র মহিলা ৩০০ বছর আগে মারা যাওয়া এক জলদস্যুর প্রেতাত্মাকে বিয়ে করে হইচই ফেলে দেয়। এর আগে সে ওই প্রেতাত্মার সঙ্গে দুই বছর প্রেম করে।
আমান্দার দাবি, প্রায় তিন বছর আগে জ্যাক নামের এক হাইতিয়ান জলদস্যুর প্রেতাত্মা তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে রাজি না হলেও পরে জ্যাকের প্রেতাত্মার মধ্যে নিজের ভালবাসা খুঁজে পেয়েছিলেন তিনি। তাই চলতি বছরের শুরুতে তারা ধুমধাম করে বিয়ে করে। তার সঙ্গে দাম্পত্য জীবনও নাকি বেশ ভালই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আমান্দা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
জ্যাক যেহেতু একজন জলদস্যু ছিলেন, তাই জাহাজে করে সমুদ্রে গিয়ে জলদস্যুর প্রতীকী ছবিকে সামনে রেখে বিয়ে করেন আমান্দা।
কিন্তু আমান্দা মনে করে প্রেতাত্নাকে বিয়ের আগে সে সাবধান ছিল না। তখন তার সাবধান হওয়া উচিত ছিল। তাই সে এখন সংসার করার সিদ্ধান্ত বদল করে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। বছর না ঘুরতেই বিচ্ছেদও করে ফেলে তারা।
বিচ্ছেদের পর আমান্দা বলেন, প্রেতাত্মাকে বিয়ের আগে সবারই সাবধান হওয়া উচিত।
