শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

ওটিতে রোগীর সামনেই অন্তরঙ্গে নার্স-চিকিৎসক, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

অপারেশন থিয়েটারে (ওটি) রোগীর সামনেই এক চিকিৎসক সহকারী নার্সের সঙ্গে অন্তরঙ্গে লিপ্ত হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রোগী অপরারেশনের জন্য অপেক্ষা করছেন অথচ অপারেশনের ব্যস্ততা ভুলে নার্সকে চুম্বনে ব্যস্ত হয়ে পড়েন দায়িত্বরত চিকিৎসক।

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নী হাসপাতালে এ ঘটনা ঘটে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে ওই চিকিৎসককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

এদিকে ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও জানিয়েছেন অনেকে। ওটিতে ব্যস্ততা ভুলে কী করে দু’জনে মিলে এমন কাজ করতে পারেন, তা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।