অবশেষে ক্ষমা চেয়ে পার পেলেন পাকিস্তানি কূটনীতিক
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:২৬ এএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ভারতের দিল্লির একটি বাজারে এক নারীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন এক পাকিস্তানি কূটনীতিক। এর পরেই ওই কূটনীতিককে আটক করে পুলিশ। ওই নারীর কাছে লিখিত ক্ষমা চেয়ে পার পান তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সন্ধ্যায় ঘটনার পর দেশটির বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই কূটনীতিককে আটক করা হয়। লিখিতভাবে ক্ষমা চাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে এ খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু যায় পাকিস্তানে। এ ঘটনা বেআইনি বলে দাবি করে দেশটি জানায়, ভিয়েনাচুক্তি অনুযায়ী ভারত এই কাজ করতে পারে না। পাকিস্তানের অভিযোগ, জোর করে ওই কূটনীতিককে কিছু কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে।
যদিও দিল্লির একটি সূত্র থেকে জানা গেছে, ওই নারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার পরই পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত ডেকে পাঠানো হয় ওই কূটনীতিককে। তার পর তিনি লিখিত ক্ষমা চেয়ে ছাড়া পান।
এ দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান জানিয়েছে, বিষয়টি ইসলামাবাদের কানে যেতেই হইচই শুরু হয়। প্রতিবাদ করা হয় ইমরান খান সরকারের তরফ থেকে। তার পরই দিল্লি পুলিশ ওই কূটনীতিককে ছেড়ে দেয়।
