শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

মমতাই প্রধানমন্ত্রী হবেন, মেনে নিলেন দিলীপও

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

কলকাতা, ০৫ জানুয়ারি- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। উনি সুস্থ থাকুন, জীবনে সফল হন। এই কামনায় করছি। ওনার উপরেই পশ্চিমবঙ্গের সাফল্য নির্ভর করছে। আর তা সুস্থ থাকলেই সেটা সম্ভব। এমনটাই মনে করেন রাজ্য বিজেপির সভাপতি। একই সঙ্গে দিলীপ মনে করেন, প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে মমতার নামই লিস্টে এক নম্বরে আসে। তবে ‘বাঙালি হিসাবে কিনা’ সে ব্যাপারে স্পষ্ট বলেননি দিলীপ।

দিলীপ আরও বলেন, ‘‘এর আগে জ্যোতিবাবু হতে পারতেন। কিন্তু অল্পের জন্যে ফস্কেছেন। তাঁর পার্টি তাঁকে হতে দেয়নি। বাঙালি রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখোপাধ্যায়কে পেয়েছে। একজন বাঙালি প্রধানমন্ত্রী হওয়া দরকার। সবার প্রথমে নাম আসে মমতার।’’তবে দিলীপ মমতাকে জন্মদিনের শুভেচ্ছে জানিয়েছেন সাংবাদিকদের মাধ্যমে৷ তিনি বলেছেন, আমি তো আর চিঠি লিখতে পারি না৷

আগামী ১৯ জানুয়ারি কলকাতায় ফেডারেল ফ্রন্টের সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশের অ-বিজেপিয় নেতারা ওই সভায় উপস্তিত থাকবেন বলে দাবি করছে তৃণমূল৷ তবে ওই সভায় মমতা যে মোদীর বিরুদ্ধে বৃহৎ ফ্রন্টের ডাক দেবেন তা বলাই বাহুল্য৷ ওই সভায় মোদী বিরোধী রাজনৈতিক নেতাদের ভীর হবে কি না তা সময় বলবে৷

কিন্তু দিল্লিতে গতবছরেই মমতা বলে এসেছেন – তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনও লোভ নেই৷ তিনি দেশের জনতার মন চান৷ ‘কুর্শি’চান না৷ তিনি কিংমেকার হতে চান সেটা জানে বিজেপিও৷ তবে ফেডারেল ফ্রন্ট কীভাবে এবং কী শর্তে তৈরি হবে তা অখনও স্পষ্ট নয়৷ মমতার প্রধানমন্ত্রী হওয়াপ সম্ভাবনাও এখন প্রশ্নচিহ্নের মুখে৷