শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

ইতালির ব্রেসিয়ায় কাউন্সিলর হলেন বাংলাদেশি নুরুল হক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

ইতালির অন্যতম শিল্প নগরী ব্রেসিয়া স্থানীয় সিটি নির্বাচনে বাংলাদেশি নুরুল হক কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ইতালির ব্রেসিয়া সিটির স্থানীয় কাউন্সিলর পদের নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়। নুরুল হক ব্রেসিয়া সিটি কর্পোরেশনের ডন বোসকো এলাকা থেকে নির্বাচিত হয়েছেন।

মো নুরুল হক কুমিল্লা জেলার লালমাই উপজেলার নোয়াগাও এলাকার অধিবাসী। তিনি বাংলাদেশ ও ইতালিয়ান নাগরিক হিসেবে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত আছেন। 

নুরুল হক বৃহত্তর কুমিল্লা সমাজ ব্রেসিয়ার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। ৩ মেয়ে ও স্ত্রী কোয়েল ভুইয়াকে নিয়ে ব্রেসিয়ার ভিয়া ক্রসিকা এলাকায় তিনি বসবাস করছেন। ইতালি আসার পূর্বে তিনি বাংলাদেশে আইন পেশায় নিযুক্ত ছিলেন ।