সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

কাশ্মিরে সেনা-জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত ১০

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সেনা ও জঙ্গিদের বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। নিহতদের মধ্যে ৬ জন বেসামরিক লোক এবং একজন ভারতীয় সেনা।

আজ শনিবার ভোরে কাশ্মিরের পুলওয়ামা জেলায় সেনাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাধে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশ্মিরের পুলওয়ামা জেলার অভিযান শুরু করে দেশটির যৌথ বাহিনী। সেনাদের উপস্থিতির টের পেয়ে অতর্কিতে গুলি ছুড়ে জঙ্গিরা। পাল্টা আক্রমণে জঙ্গিরা নিহত হয়। এ সময় ওই এলাকার বেসামরিক লোক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।