রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

জাতীয় নির্বাচনে বাংলাদেশে বাধাহীন অংশগ্রহণ চায় মার্কিন কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২২ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

বাংলােদেশের একাদশ জাতীয় নির্বাচনে ভোটারদের ইচ্ছাকে সম্মান জানাতে ও তাদের বাধাহীন অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দল ও বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস।

গত বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সর্বসম্মতভাবে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। এ প্রস্তাবে নির্বাচনসহ বাংলাদেশের চারটি বিষয় রয়েছে।

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে, বাংলাদেশের সরকারকে মতপ্রকাশের ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে। সেইসঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের অনুরোধে সরকারকে সাড়া দিতে বলেছে। তৃতীয় প্রস্তাবনায় নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে মার্কন কংগ্রস। এবং শেষ প্রস্তাবে জটিল পরিস্থিতিতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন মর্কিন কংগ্রেস সদস্যরা।