শেষকৃত্যানুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
নেপালে সড়ক দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে ওই দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, হতাহতরা শেষকৃত্যানুষ্ঠান শেষে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিল। এ সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে চার শ মিটার নিচে একটি নদীর তীরে ছিটকে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যায়।
