সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক মার্চ থেকে কার্যকর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

 

 চীনা পণ্যের ওপর আগামী বছরের মার্চ থেকে বর্ধিত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।

চলমান বাণিজ্য আলোচনা সফল না হলে ২ মার্চ থেকে চীনের পণ্যের উপর ১০ শতাংশ শুল্কের পরিবর্তে ২৫ শতাংশ কার্যকর হবে। প্রায় ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর এ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এ মাসের শুরুতে জি-টোয়েন্টি সম্মেলনে মুখোমুখি হন দুই দেশের প্রেসিডেন্ট।

 

চলমান বাণিজ্য যুদ্ধ বন্ধে নিজেদের মধ্যে আলোচনার স্বার্থে দেশ দুইটি পরস্পরের পণ্যের ওপর শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।