সিলেট এম.সি. কলেজ অ্যালামনাইদের মতবিনিময়
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৮ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
সিলেট এম.সি. অ্যান্ড গভ. কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আন্তরিক, প্রাণবন্ত ও ফলপ্রসূ মতবিনিময় সভা গত ২১ নভেম্বর নিউজার্সির একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিমুর রহমান বোরহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আস সাকির এ সিকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী। এরপর সংগঠনের সভাপতি উপ¯ি’ত সবাইকে শুভে”ছা ও স্বাগত জানান। সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপু, সহ-সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম রেজু, কার্যকরী কমিটির সদস্য মাহফুজুল বারী চৌধুরী ও দিদার শাহীন, সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক সভাপতি ও বৃত্তি উপকমিটির চেয়ারম্যান বেলাল উদ্দিন সভায় উপ¯ি’ত ছিলেন।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপ¯ি’ত ছিলেন ফয়জুর রহমান ফটিক, জাভেদ খান (কাউন্সিলর), মো. হামিদুল হোসেন, ফারুক এ. সিদ্দিকী, ফয়সল আজিজ, লোকমান আহমেদ, ফরহাদ কবির, মো. জালাল উদ্দিন, কে. এম. জালাল উদ্দিন মিশু, শাহ এম. বদরুজ্জামান, মো. বদরুল আলম, জামাল উদ্দিন, তাজউদ্দিন আহমেদ, মো. শামস উদ্দিন চৌধুরী অপু, মো. আব্দুল্লাহ, ইসতিয়াকুল হাসান নাহিদ ও আনোয়ার চৌধুরী।
মতবিনিময় সভায় নিউজার্সি প্রবাসী প্রবীণ প্রাক্তন শিক্ষার্থী ফয়জুর রহমান ফটিক এবং কাউন্সিলর জাভেদ খান সংগঠনের আজীবন সদস্যপদ গ্রহণ করেন। এছাড়াও আরও কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী আজীবন সদস্যপদ গ্রহণের আগ্রহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি চারজন সাধারণ সদস্যপদ গ্রহণ করেন।
সংগঠনের চলমান শিক্ষাবৃত্তি কর্মসূচিকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে বৃত্তি উপকমিটির চেয়ারম্যান বেলাল উদ্দিন শিক্ষাবৃত্তি কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ কর্মসূচির সফল বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় সোনালী এক্সচেঞ্জ, নিউজার্সির ম্যানেজার ফারুক এ. সিদ্দিকী শিক্ষাবৃত্তি কর্মসূচিতে প্রতি মাসে ৫০ ডলার করে অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন। তাঁর এই মহতী উদ্যোগ ও সহযোগিতার অঙ্গীকার উপ¯ি’ত সবাইকে উৎসাহিত করে।
মতবিনিময় সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষাবৃত্তি কর্মসূচির সম্প্রসারণ এবং আজীবন সদস্যপদ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
নিউজার্সিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ¯’ানীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান ও সভা আয়োজনের বিষয়ে উপ¯ি’ত প্রাক্তন শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি নিউজার্সির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা সংগঠনের ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিশেষে সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপু উপ¯ি’ত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে সভাটি সফল ও ফলপ্রসূভাবে আয়োজনে সহযোগিতার জন্য সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আস সাকির এ সিকদার এবং মো. শামস উদ্দিন চৌধুরী অপু ও সোনালী এক্সচেঞ্জ এর ম্য্ােনজার ফারুক এ সিদ্দিকীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
সভাপতি আজিমুর রহমান বোরহান তাঁর সমাপনী বক্তব্যে উপ¯ি’ত সবাইকে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
নিউজার্সিতে অনুষ্ঠিত এই সফল মতবিনিময় সভা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্য বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হ”েছ। ভবিষ্যতে সংগঠনের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নিউজার্সির প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয় ও কার্যকর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
