লেখকের অঙ্গন’র ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৭ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চার প্রতিষ্ঠান ‘লেখকের অঙ্গন’র ৩১তম গ্রন্থালোচনা সভা গত ২১ নভেম্বর নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও পাঠকরা উপ¯ি’ত ছিলেন।
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর সাহিত্য ভাবনাকে ধারণ করে ‘লেখকের অঙ্গন’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক নীরা কাদরী দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা সাহিত্যচর্চার এক অনন্য পরিমণ্ডল গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগে নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে বইপাঠ, গ্রš’ালোচনা ও সাহিত্যবিষয়ক মুক্ত মতবিনিময়ের মাধ্যমে একটি সৃজনশীল সেতুবন্ধন তৈরি হয়েছে।
প্রথমে হুমায়ূন আহমেদের ‘প্রেমের গল্প’ থেকে ‘সুখী মানুষ’ ‘অতিথি’ ও ‘শঙ্খমালা’ গল্প নিয়ে আলোচনা করেন কবি ও সাবেক ব্যাংকার মোহাম্মদ মহিবুর রহমান। মানুষের সুখ, দুঃখ, অনুভূতি, সম্পর্ক ও জীবনবোধের বিভিন্ন দিক আলোচনায় উঠে এসেছে। লেখকের সহজ ভাষা, সাবলীল বর্ণনা ও চরিত্রের স্বাভাবিক উপস্থাপনায় গল্পগুলোকে আকর্ষণীয় করে তুলেছে।
পরে কবি, লেখক ও প্রাবন্ধিক এবিএম সালেহউদ্দিন আলোচনা করেন আবু সয়ীদ আইয়ুব’র লেখা ‘পান্থ’ জনের সখা’ বইয়ের উপর। পান্থজনের সখা রবীন্দ্রনাথের সাহিত্য ও জীবনদর্শনভিত্তিক একটি মননশীল প্রবন্ধগ্রন্থ’। এতে রবীন্দ্রকবিতা, গান, প্রেম, দুঃখ, ধর্ম ও আধ্যাত্মিকতার গভীর বিশ্লেষণ রয়েছে। লেখক যুক্তি, দর্শন ও নান্দনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে রবীন্দ্রনাথের সৃষ্টিকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছেন। বইটি রবীন্দ্রসাহিত্য অনুধাবন ও চিন্তার জগৎ সমৃদ্ধ করার একটি মূল্যবান সংযোজন।
আলোচক কবি ও লেখক রাজিয়া নাজমী, আহমদ ছফার ‘ওঙ্কার’ বই নিয়ে আলোচনা করেন। ভাষা আন্দোলনের চেতনা ও বাঙালির আত্মপরিচয়ের সংগ্রামভিত্তিক একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। একটি বোবা মেয়ের নীরবতার মধ্য দিয়ে লেখক একটি জাতির অবদমিত কণ্ঠস্বরকে প্রতীকীভাবে তুলে ধরেছেন। ভাষা, অধিকার, প্রতিবাদ ও মুক্তির আকাক্সক্ষা উপন্যাসটির মূল ভাবনা। ছোট পরিসরে গভীর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা প্রকাশ পেয়েছে।
সবশেষে আলোচনা করেন কবি ও লেখক মনিজা রহমান মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘ছোট বকুলপুরের যাত্রী’ ছোটগল্প নিয়ে। এতে গ্রামীণ জীবন, সাধারণ মানুষের বাস্তবতা ও সামাজিক পরি¯ি’তির প্রতিফলন ঘটেছে।
লেখকের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গল্পটিকে বিশেষ মাত্রা দিয়েছে। মানুষের জীবনসংগ্রাম, আশা-আকাক্সক্ষা ও সামাজিক টানাপোড়েন গল্পের মূল আকর্ষণ।
সার্বিক মূল্যায়ন হলো চারটি সাহিত্যকর্মে ভালোবাসা, জীবনদর্শন, ভাষার অধিকার ও সামাজিক বাস্তবতার ভিন্ন ভিন্ন দিক উঠে এসেছে। সাহিত্য যে আনন্দের পাশাপাশি চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে, আলোচনাগুলো তারই প্রতিফলন।
