শনিবার   ২৮ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩   ১৭ জমাদিউস সানি ১৪৪৮

থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৬ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার


 
নিউজার্সিতে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে গত ২১ নভেম্বর বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। নিউজার্সির আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই বিশেষ খাদ্য সহায়তার আওতায় টার্কি, মুরগিসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 
থ্যাংকস গিভিং ডে উপলক্ষে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনের সাথে বন্ধুত্ব, সংহতি প্রকাশ ও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের লক্ষ্যে এই বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান আয়োজকরা। বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই খাদ্য সহায়তা কার্যক্রমে অংশ নেয়। 
ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি। থ্যাংকস গিভিং ডে এর প্রাক্কালে বিএএসজের এই বিশেষ খাদ্য সহায়তা কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। 
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংক কার্যক্রম সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।