সাজুফতা সাহিত্য ক্লাবের থ্যাংকস গিভিং ডে উদযাপন
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৪ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
সাজুফতা সাহিত্যী ক্লাবের মাসিক সাংস্কৃতিক ও থ্যাংকস গিভিংডে অনুষ্ঠান গত ২০ ডিসেম্বর ব্রঙ্কসের বাংলাবাজারের হাসান চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সাজুফতার অগনিত ভক্তের উপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন সাজুফতার কর্ণধার কবি জুলি রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যজক্তিত্ব মো. লিয়াকত আলী, ড. রফিকুল ইসলাম, অধ্যাক্ষ এম ডি সানাউল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এমএ রউফ প্রমুখ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি আসরে অংশ নেন কবি বিজয় কৃজ্ঞ সাহা, থ্যাং কস গিভিংডের সংক্ষিপ্ত আলোচনা ও দেশের কবিতা নিয়ে আসেন কবি আবু তাহের চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী আবৃত্তি করেন বিজয় কৃজ্ঞ সাহার একটি কবিতা। এছাড়া উপস্থিত অন্যান্যদের কবিতা সবার মন কেড়ে নেয়।
কবিতা শেষে হৃদয়বীনার স্বত্ত্বাধিকারী আয়শা খান সুন্দর গানপরিবেশন করেন। সাজুফতার কর্ণধার সব্যসাচী কবি জুলি রহমান নিজের লেখা ও সুর দেওয়া দুটি হেমন্তের গান পরিবেশন করেন। এছাড়া অধ্যক্ষ এম ডি সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, কবি জালাল উদ্দিন রুমির গান দর্শক শ্রোতাদের আনন্দ দেয়।
এরপরর উপস্থিত সবাই আকর্ষণীয় থ্যাংকস গিভিংডের টার্কি কাটায় কাটায় অংশ নেন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন কবি সুধাংশু কুমার মন্ডল ও রেজা আব্দুল্লাহ।
