রোববার   ২৮ জুন ২০২৬   আষাঢ় ১৫ ১৪৩৩   ১২ মুহররম ১৪৪৮

জাবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আয়োজনে তিন দিনব্যাপী ‘বিজয়মেলা ২০১৮’শুরু হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিজয়ের মাসে এ মেলা আমাদের আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। একইসঙ্গে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। আমাদের বিজয় দীর্ঘজীবী হোক। এ সময় তিনি বিজয় মেলায় ঘুরতে আসার জন্য সবাইকে অনুরোধ জানান।

এ সময় বিশিষ্ট কথা সাহিত্যিক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক সোহেল আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন ।

বিজয় দিবস উপলক্ষে ‘রক্তস্নাত’স্লোগানে বীরপ্রতীক তারামন বিবির স্মরণে আলোকচিত্র প্রদশর্নীও করা হচ্ছে এই মেলায় ।

এদিকে মেলা উপলক্ষে অপরুপ সাজে সেজেছে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া চত্বর। বসেছে বিভিন্ন ধরনের পণ্যের স্টল। আর এসকল স্টলে ভীড় জমিয়েছে শিক্ষার্থী ও দর্শনার্থীরা।