শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩৪ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
ভালোবাসা, বিরহ, অপেক্ষা, স্মৃতি ও মানবিক সম্পর্কের নানা অনুভূতি নিয়ে ২০২৭ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যা”েছ লেখক, সাংবাদিক ও শিশুসাহিত্যিক শিব্বীর আহমেদের নতুন গল্পগ্রš’ ‘জোছনার জলের কাছে’। একগুচ্ছ প্রেমের গল্প নিয়ে রচিত বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা।
প্রেমের বিচিত্র অনুভূতি, সম্পর্কের গভীরতা, না-পাওয়ার বেদনা, হারিয়ে যাওয়া স্মৃতি এবং ভালোবাসার নতুন উপলব্ধি-এমন নানা বিষয় উঠে এসেছে গল্পগ্রন্থটিতে। মানুষের জীবনের নানা বাঁকে প্রেম যেভাবে কখনো আনন্দ, কখনো বিষাদ, কখনো অপেক্ষা আবার কখনো নতুন করে বেঁচে থাকার প্রেরণা হয়ে দেখা দেয়, লেখক তাঁর গল্পগুলোতে সেই অনুভূতিগুলোকে সাহিত্যের ভাষায় তুলে ধরেছেন।
বইটির নাম ‘জোছনার জলের কাছে’ নিজেই তৈরি করেছে এক কাব্যিক ও রোমান্টিক আবহ। প্র”ছদ করেছেন লেখক নিজেই। প্রচ্ছদে পূর্ণিমার চাঁদের আলোয় নীল সমুদ্র, জলের ওপর রূপালি আলোর প্রতিফলন এবং সমুদ্রতীরে পাশাপাশি বসে থাকা এক জুটির দৃশ্য বইটির প্রেমময় বিষয়বস্তুর সঙ্গে এক অনন্য নান্দনিকতা যোগ করেছে। প্রচ্ছদচিত্রে ভালোবাসা, নিঃসঙ্গতা ও স্মৃতিকাতরতার এক আবেগঘন পরিবেশ ফুটে উঠেছে।
লেখক শিব্বীর আহমেদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত। গল্প, উপন্যাস, ছড়া, শিশুতোষ সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে তাঁর পঞ্চাশের বেশি বই প্রকাশিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অন্বয় প্রকাশ, অনন্যা, নালন্দা, বাংলাপ্রকাশ ও সময় প্রকাশন থেকে তাঁর বই প্রকাশিত হয়েছে।
শিশুসাহিত্যেও শিব্বীর আহমেদের রয়েছে স্বতন্ত্র পরিচিতি। সম্প্রতি তাঁর সচিত্র ইংরেজি শিশুতোষ গল্পের বই ‘দি এলিফ্যান্ট নিউ সু’ প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ রঙিন ও দৃষ্টিনন্দন অলংকরণের এই বইটির প্রচ্ছদ ও ভেতরের সব চিত্রাঙ্কন করেছেন লেখক নিজেই। বইটির আনুষ্ঠানিক প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২৭ নির্ধারিত থাকলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বইমেলায় প্রদর্শনের জন্য এটি আগেই প্রকাশ করা হয়েছে। শিশুদের কল্পনাশক্তি, কৌতূহল, দয়া ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার উদ্দেশ্যে লেখা বইটি প্রবাসী পাঠক ও শিশুদের মধ্যে ইতোমধ্যে সাড়া ফেলেছে। শিশুদের জন্য লেখকের উল্লেখযোগ্য অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ছড়া ও ছবির বই ‘ধামিয়াম’ এবং গল্পের ছবির বই ‘ভয়ানক ধামি’ ও ‘ধামি করবে বিয়ে’।
শিশুসাহিত্যের পাশাপাশি এবার প্রেমের গল্প নিয়ে পাঠকদের সামনে আসছেন শিব্বীর আহমেদ। ‘জোছনার জলের কাছে’ গল্পগ্রন্থের মাধ্যমে ভালোবাসার বহুমাত্রিক অনুভূতি এবং মানুষের সম্পর্কের অন্তর্নিহিত সৌন্দর্য পাঠকদের কাছে তুলে ধরতে চান তিনি।
