শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩   ১০ জমাদিউস সানি ১৪৪৮

`মরলে নেত্রীর সাথেই মরবো`

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৬ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত। তারা আওয়ামী লীগ সভানেত্রীর দেশে প্রবেশের তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

প্রতিবেদকের সাথে আলাপকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, আমরা ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করবো। নেত্রী যে পথে যাবেন সে পথেই আমরা যাবার চেষ্টা করবো। মরতে হলে নেত্রীর সাথেই মরবো। আর পেছনে ফিরে তাকাবার সুযোগ নেই। সারা দেশে বিএনপি যা করছে তাতে সহিংস না হয়ে আর কোন পথনেই। 'ডু অর ডাই'।

নেত্রী ডিসেম্বরেই দেশে যাবেন। কোন শক্তি নেই তাকে আটকে রাখার। ডিসেম্বরে দেখিয়ে দেব আওয়াী লীগ কাকে বলে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান আজকালকে বলেন, নেত্রী যেদিন বাংলাদেশে প্রবেশ করবেন, সেদিনই আমি বাংলাদেশে যাব। তবে আমি নিউইয়র্ক থেকে সরাসরি ঢাকায় যাবার প্রস্তুতি নিচিত্র। সময় বেশি নেই। আমাদের কি করণীয় তা নিয়ে নেত্রীর সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে। ডিসেম্বরেই আবার আমাদের বিজয় আনবে। আমি শেখ কামালের বন্ধু। একজন মুক্তিযোদ্ধা। দেশের প্রয়োজনে আবার একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ১৫ জন নেতা এ মালেই দিল্লি গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। এ দলের নেতৃত্ব নেতৃত্ব দিয়েহেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। দলে আরও ছিলেন রয়েছেন আওয়ামী লীগ নেত্রী শাহানা রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবাদ চৌধুরী, যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী, শওকত হোসেন চঞ্চল, লিটন সরকার,পাত্রা, যুক্তরাষ্ট্র আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক রোনেল মিয়া ও ছাত্রলীগের সাধারন সম্পাদক রিদয় মিয়া। আওয়ামী লীগের এ দলটি ১৬ নভেম্বর নিউইয়র্কে ফিরে এসেছে। নিউইয়র্কের একাধিক ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করলে তারা বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের উল্ল্যেখযোগ্য কোন নেতা টিকেট কাটেননি। তবে অরা অনলাইনে টিকেট কেটে থাকলে তো আমরা জানবো না।। আওয়ামী লীগের একাধিক নেতা আজকালকে বলেন, টিকেট কাটাতো ২ মিনিটের ব্যাপার। সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবার তারিখ ঘোষণা করার সাথে সাথে টিকেট কাটলো। বাংলাদেশের পথে রওনা হবো।