কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫৭ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
ঢাকার কূটনৈতিক পাড়ায় বাংলাদেশে হঠাৎ সহিংসতা, হত্যাকান্ড, জ্বালাও পোড়াও, বোমা হামলার ঘটনার মধ্যে নতুন করে আলোচনায় আসে একটি বৈঠকের খবর। ওই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন তাদের নিয়েও আলোচনা তুঙ্গে। সূত্রে জানা যায়, বৈঠকটিতে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার এবং ঢাকাস্থ আমেরিকার রাষ্ট্রদূত। এর পরে যা ঘটেছে তা ছিল অফিসিয়াল। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে গেলেন খলিলুর রহমান। বৃহস্পতিবার
পররাষ্ট্র মন্ত্রণালয়ে একের পর এক বিভিন্ন দেশের কূটনীতিকরা গিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেন ড. খলিলের সাথে। বৈঠক শেষে রাষ্ট্রদূতরা সাংবাদিকদের বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবার পর তারা পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাতে এসেছেন। তবে অনেকেই ধারণা করছেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা নিয়ে যে তুলকালাম কান্ড ঘটে যাচ্ছে তা নিয়ে কূটনীতিকদের সাথে খলিলুর রহমানের আলোচনাকে উড়িয়ে দেয়া যায় না। কিছুটা প্রাসঙ্গিকও বটে। তবে কোন পক্ষই এ ব্যাপারে মুখ খোলেননি।
২৪ গণআন্দোলনে ১৪শত হাত্রা জনতা হত্যার পর ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয় এবং বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য নান্য পদক্ষেপ নেয় বলে অভিযোগ। তারই অংশ হিসেব ফাঁসির আসামি শেখ হাসিনাকে ভারতের মোদি সরকার অনেকটা জোর করে বাংলাদেশে ফেরাতে উঠেপড়ে লেগেছে। ডিসেম্বরে শেখ হাসিনা ভারত থেকে ফিরে আসার পর রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে কূটনৈতিক মহলে উদ্বেগের হায়া বিরাজ করছে।
বর্তমান বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে চিঠি লিখেছে। ভারত তার কোন স্পষ্ট উত্তর দেয়নি। শেখ হাসিনাকে ফেরত চাওয়া বাংলাদেশের একটি দৃশ্যমান রাজনৈতিক বক্তব্য। প্রকৃতপক্ষে, বাংলাদেশের সরকার চায় তিনি যেন রাজনৈতিক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করেন। শেখ হাসিনার ইস্যু কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে রাজনৈতিক সমঝোতা ছাড়া আপাতত শেখ হাসিনায় বাংলাদেশে ফিরে আসার কোনও সন্ধাযনা দেখা যাচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলে সামরিক বাহিনীর একটা গ্রহের প্রভাব সব সময়েই কাজ করে। কিন্তু ২০২৪ সালের অভ্যুত্থানের পর এটা স্পষ্ট যে, রাজনীতির পালাবদলে জনমতও একটা ফ্যাক্টর। বাংলাদেশের রাজনৈতিক মহল বলছেন, পরিস্থিতি কৃতীয় পক্ষের খেলায় মোড় নিচ্ছে। তা দেশীয় তৃতীয় পক্ষ নাকি বার্ষিবিশ্বের তৃতীয় পক্ষ তা দেখার বিষয়।
