সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
মাসুদ করিম, ঢাকা থেকে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫০ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রতিহিংসার আগুন: বিএনপির তিনজন নিহত
ভয়াবহ রাজনৈতিক সহিংতার আগুনে দাউদাউ করে জ্বলছে জন্মভূমি বাংলাদেশ। রাজনৈতিক প্রতিহিংসা চারদিকে ছড়িয়ে পড়ার পর গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই আগুন ছড়িয়ে পড়েছে। কার্যত সরকারের নিয়ন্ত্রণে ছিল না জেলার কোন আইন শৃঙ্খলা। জনমনে দেখা দেয় মারাত্মক আতঙ্ক। এরই মধ্যে বিএনপির তিনজন নির্মমভাবে নিহত হয়েছেন। এমপির বাড়ি, থানা লুটপাট হয়েছে।
গোপালগঞ্জে এলাকার প্রভাবশালী নেতা, হাসপাতাল,পাসপোর্ট আফস, যাত্রীসহ বাস, পুলিশের অস্ত্র লুট, রেললাইনে আগুনসহ ব্যাপক সহিংসতা দেখিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কর্মী ও নেতারা। আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠন এই তান্ডব চালায়। টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এই সহিংসতা দেশের অন্যান্য স্থানেও সোশ্যাল মিডিয়ায় আ.লীগ নেতাদের আহবানে ছড়িয়ে যায়।
অপরদিকে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সংগঠন কিছু আ. লীগের নেতার বাড়িতে হামলা চালায়। গত এক সপ্তাহ ধরে রেলস্টেশনে আগুন,বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন, পুলিশ ও সাধারণ মানুষের গাড়িতে আগুন, এমনকি থানায় আগুন দেওয়ার মতো সাহিংসতায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সহিংসতার আগুন ঢাকায়ও দেখা গেছে। এবারের সহিংসতায় সবার চোখ পড়েছে লগি-বৈঠা, রাম দা নিয়ে মিছিলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা। পুলিশ তাতে বাঁধা দেয়নি। বাঁধা দিলে এই জনস্রোত ঠেকানো যাবে না এমন ধারণা ছিল।
এক পর্যায়ে গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলী করলো দরকার। ফেনীর ডিদিকে বদলী করা হলো গোপালগঞ্জে। টুঙ্গিপাড়ায় ওদিকে বদলী করা হলো। কিন্তু এতেও কোনও আজ হয়নি। টুঙ্গিপাড়া থানা জ্বালিয়ে দিলো আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পুলিশ টুঙ্গিপাড়া থানা থেকে চলে গেলে থানার অস্ত্র লুট হয়েছে। গোপালগঞ্জ জেলার সকল পুলিশ জেলার পুলিশ লাইনে বনে থাকলেন। আত্যন্ত নাজুক পরিস্থিতিতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। তারপরও কিছুতেই গোপালগঞ্জকে নিয়ন্ত্রণে নেওয়া যায়নি। তারা বিএনপি'র দুইজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গোপালগঞ্জের মামুন সড়কে গাহ কেটে ফেলে রেখে ব্যারিকেড সৃষ্টি করে। সোশ্যাল মিডিয়ায় গোপালগঞ্জের ভিডিও দেখে মনে হতে পারে বিচিন্নে দ্বীপ। গোপালগঞ্জের দৃশ্য দেখে দেশের অন্য জেলাগুলোতেও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মাঠে নামে। তারাও ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটালো। ফরিদপুরে ক্ষতাসীন কৃষক দলের এক নেতাকে হত্যা করা হয়। বিভিন্ন জেলায় সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুনের গ্রামীণ ব্যাংকে হামলা করা হয়। নভেম্বরের ১৯ তারিখে লকডাউন পালন করে আ. লীগ। শরিয়তপুর, মাদারীপুরনাহ পদ্মা সেতুর ওপার থেকে সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। গোটা দক্ষিণাঞ্চল ঢাকা থেকে বিচিন্তা হয়ে যায়। সহিংসতা প্রতিরোধে বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মোটর সাইকেল মহড়া দেয়। নড়াইলে এক মহড়ায় হঠাৎ গুলি চালালে বিএনপি'র দুই নেতা গুলিবিদ্ধ হয় নিহত হয়েছেন। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই সরকারের। বাংলাদেশের এমন পরিস্থিতিতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরছেন বলে তোলপাড় চলছে।
