দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার
নিউইয়র্কের জ্যামাইকায় দিনাজপুর জেলা সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত ৭ই নভেম্বর, শনিবার। সভায় সংগঠনের উপদেষ্টা ডঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট একটি নিবার্চন কমিটি গঠন করা হয় । নিবার্চন কমিশনাররা হলেন মোঃ ইসতিয়াক আহম্মেদ, আসিফ করিম ও গোলাম কিবরিয়া। উপরোক্ত বাষির্ক সাধারণ সভায় মেজরিটি সদস্যদের সম্মতিক্রমে সভাপতি পদে জাবেদ চৌধুরী ভুট্টো ও সাধারণ সম্পাদক পদে মোহাঃ বিপুল সরকারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় মনোনীত করা হয়েছে। ফলাফল ঘোষনা করার পর উপস্থিত সকলে তাদেরকে অভিনন্দন জানান। ২৯ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি আগামী ২০২৭-২০২৮ইং দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। অচিরেই ২৯ সদস্য বিশিষ্ট সকল সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নব নির্বাচিত সভাপতি জাবেদ চৌধুরী ভুট্টো এবং সাধারণ সম্পাদক মোঃ বিপুল সরকার তাদেরকে পুননির্বাচিত করায় দিনাজপুর জেলা সমিতির সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলী এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। আগামী দিনে তারা সবাইকে নিয়ে এগিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন ।
