বুধবার   ১৫ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ২৯ মুহররম ১৪৪৮

কনের নাকে অক্সিজেন নল, বর হুইলচেয়ারে-বিয়ে হাসপাতালে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২১ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হাসপাতালে কনের নাকে অক্সিজেনের নল আর বর এলো হুইলচেয়ারে। সম্পন্ন হলো বিয়ে।

 

মঙ্গলবার তেলেঙ্গানার ভিকারাবাদে ঘটে এই নাটকীয় ঘটনা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রেশমি নামে এক তরুণী ভালোবাসতো নওয়াজ নামে তার এক দূরসম্পর্কের ভাইকে। কিন্তু পরিবার তাদের বিয়ে দেবে না মনে করে বিষপান করে রেশমি।

সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যায় নওয়াজ। প্রেমিকাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখে প্রেমিকও সেখানেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

পরে উভয়ের পরিবার হাসপাতালেই তাদের বিয়ের আয়োজন করে।

বিয়েতে বধূ সাজে ২০ বছরের রেশমির নাকে অক্সিজেনের নল পরানো ছিল। আর বর নওয়াজ হুইলচেয়ারে বসা, চোখেমুখে তীব্র যন্ত্রণার ছাপ।

ভিকারাবাদ জেলার এসপি অন্নপূর্ণা জানান, তারা নিজেরাই সমঝোতার মাধ্যমে সব কিছু ঠিক করে নিয়েছে। তারা এখন ভালোবাসার পরীক্ষায় সফল জুটি।